ঢাকাWednesday , 28 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে পুলিশের অভিযানে ৫৩ জন গ্রেপ্তার

Link Copied!

যশোর প্রতিনিধি : যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলার নয় থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান।
তিনি জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলার নয় থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে কোতোয়ালি থানা পুলিশ ২৬ জন, চৌগাছা থানা পুলিশ চারজন, শার্শায় দুইজন, ঝিকরগাছায় তিনজন, বেনাপোলে একজন, কেশবপুরে পাঁচজন, মনিরামপুরে পাঁচজন, অভয়নগরে তিনজন, বাঘারপাড়া থানা পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। এরমধ্যে নাশকতাসহ জিআর, সিআর মামলার নিয়মিত আসামি রয়েছে।