ঢাকাWednesday , 28 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পল্লবীতে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবীতে বাড়ির পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ রুহি (৩) নামে এক শিশু মারা গেছে।
বুধবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিস্ফোরণের পর সৃষ্ট আগুনে রুহির শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।
এ ঘটনায় দগ্ধ আরো চারজন বাড়ির মালিক ইয়াকুব আলী, তার স্ত্রী হাসিন আরা খানম, ভাড়াটিয়া ইয়াসমিন, বাসার কেয়ার টেকার হাসান ঢামেকে ভর্তি আছেন।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, আগুনে হাসিন আরা খানমের ৯৫ শতাংশ, ইয়াসমিনের ৪১ শতাংশ, ইয়াকুব আলীর ৭০ ও হাসানের ৩২ শতাংশ শরীর দগ্ধ হয়।
মঙ্গলবার বেলা ১১টার দিকে মিরপুর-১২ ডি ব্লকের ১৯ নম্বর রোডের ৪৩ নম্বর ইয়াকুব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানায়, মঙ্গলবার সকালে পানির ট্যাংক পরিষ্কার করার জন্য ঢাকনা খোলা হয়। ভেতরে অন্ধকার থাকায় মোমবাতি জ্বালানো হলে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।