ঢাকাTuesday , 27 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যমুনার বাঁধে ফের ধস, আতঙ্কে এলাকাবাসী

Link Copied!

সিরাজগঞ্জ সংবাদদাতা : ফের ধস নেমেছে সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদী তীর সংরক্ষণ বাঁধে। ১০ দিনের ব্যবধানে একই এলাকায় দ্বিতীয়বারের মতো ধস দেখা দেওয়ায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন।
আজ মঙ্গলবার ভোরে চৌহালী উপজেলার খাসকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে এ ধস দেখা দেয়। সকাল ১০টা পর্যন্ত বাঁধটির প্রায় ২৫ মিটার অংশ ধসে নদীগর্ভে বিলীন হয়েছে। শুষ্ক মৌসুমে এমন ধসে এলাকাবাসি আতঙ্কিত হয়ে পড়েছে।
খাস কাউলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদ হোসেন জানান, ২০১৫ সালে যমুনা নদীর ভাঙ্গন থেকে টাঙ্গাইলের নাগরপুর ও চৌহালী রক্ষায় ১০৯ কোটি টাকা ব্যয়ে ৭ কিলোমিটার নদী তীর সংরক্ষণ কাজ শুরু হয়। বাঁধটির প্রায় ৯৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এ অবস্থায় চলতি বছর ২ মে প্রথম ধস নামে। এরপর ১৬ মে, ৮ ও ২৩ জুন ৩, ৭, ১৯, ২০, ২১ ও ২৩ জুলাই প্রকল্পটির বিভিন্ন অংশে ধস নামে। পাউবো’র গাফিলতির কারণেই বার বার এ ধস নামছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও জানান, এ বছরের ১৭ মার্চ খাস কাউলিয়া অংশে ধস দেখা দেয়। ধস রোধে কোনো ব্যবস্থা না নেওয়ায় আজ একই এলাকায় ফের ধস দেখা দিয়েছে। বার বার বাঁধটি ধসের কারণে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন।
এদিকে গতবছর থেকে এ পর্যন্ত বারবার ভাঙ্গনে পুরো বাঁধ এখন বিপর্যস্ত। নতুন করে আবার ভাঙ্গনে অকার্যকর মাটি নিচে ফেলে ব্লক দেওয়াসহ পাথরের চারপাশে ফাঁকা স্থানগুলো সিমেন্ট দিয়ে পুর্ণ করে না দেওয়ায় পানি ঢুকে তা সাধারণ স্রোতে সরে যাচ্ছে। আর এ কারণেই এই ধস দেখা দিয়েছে বলছেন এলাকাবাসী।
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান জানান, খাস কাউলিয়া বালিকা বিদ্যালয়ের পশ্চিমে প্রায় ২৫ মিটার এলাকা ধসে গেছে। পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানানো হয়েছে।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ জানান, ইতিমধ্যে ধ্বসের বিষয়টি অবগত হয়েছি। ধসের পরিধি ঠেকাতে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করা হবে।