ঢাকাTuesday , 27 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে এক রিকশাচালককে হত্যার দায়ে অপর এক রিকশাচালককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় ঘোষণা করেন।
রায়ে একইসঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামির নাম শ্রী মানিক রাজবংশী (৩৮)। তিনি টাঙ্গাইলের বাসাইল থানার দাহাপাড়া এলাকার সন্তোষ রাজবংশীর ছেলে।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত মানিক রাজবংশীর স্ত্রী রাধি এবং অজয় চন্দ্র দাসের স্ত্রী হিরণ রাণী দাস সম্পর্কে খালাতো বোন। তারা পরিবার নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের সাতাইশ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তারা রিকশা চালাতেন।
পারিবারিক কলহের জেরে ২০১৪ সালের ১২ মে সকালে অজয় চন্দ্র দাসকে বাড়ি থেকে সাতাইশ চৌরাস্তা এলাকায় ডেকে নিয়ে মানিক রাজবংশী তাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। এসময় স্থানীয়রা হাতুড়িসহ মানিক রাজবংশীকে আটক করে পুলিশে দেয়। আহত অজয় চন্দ্র দাসকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর অজয় চন্দ্র দাস হাসপাতালে মারা যান।
এ ব্যাপারে হিরণ রাণী দাস বাদী হয়ে টঙ্গী থানায় মামলা দায়ের করেন। শুনানী ও সাক্ষ্য গ্রহণ শেষ মঙ্গলবার আদালত আসমির বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে গাজীপুর আদালতের পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ ও আসামি পক্ষে অ্যাভোকেট মো. ওয়াহিদুজ্জামান আকন (তমিজ) মামলাটি পরিচালনা করেন।