ঢাকাTuesday , 27 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার বালুচরা এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। সোমবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হায়দার চৌধুরী এবং নান্টু। নিহত আরেকজনের নাম জানা যায়নি।
বায়েজিদ বোস্তামি থানার এস আই নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গভীর রাতে বালুচরা এলাকায় দ্রুতগামী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পঠালে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে হায়দার চৌধুরী রাকিব চট্টগ্রাম এমইএস কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।