ঢাকাTuesday , 20 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএডিসি’র ডাল ও তৈলবীজ বিভাগের কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Link Copied!

নোয়াখালী জেলার সুবর্ণচর ডাল ও তৈলবীজ খামারে আয়োজিত বিএডিসি’র ডাল ও তৈলবীজ বিভাগের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দিচ্ছেন সংস্থার সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মো. মাহমুদ হোসেন, এ সময় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র ডাল ও তৈলবীজ বিভাগের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ২দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ ও ১৯ মার্চ নোয়াখালী জেলার সুবর্ণচর ডাল ও তৈলবীজ খামারে আয়োজিত কর্মশালায় সংস্থার ডাল ও তৈলবীজ বিভাগের ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
বিএডিসি’র ডাল ও তৈলবীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কর্মকর্তাদের ডাল ও তৈলবীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং মান নিয়ন্ত্রণ বিষয়ে সরেজমিন হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি’র সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মো. মাহমুদ হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন বিএডিসি’র সচিব তুলসী রঞ্জন সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাল ও তৈলবীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক একেএম নূরুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খামার বিভাগের অতিরিক্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন এবং নোয়াখালী জেলার সুবর্নচর উপজেলায় ডাল ও তৈলবীজ বর্ধন খামার এবং বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আব্দুল মালেক। ২০১৪ সালে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় ১২৬ একর জমির উপর খামারটি প্রতিষ্ঠা করা হয়। খামারটিতে ডাল ও তৈলবীজ উৎপাদন ছাড়াও জীববৈচিত্র্য সমৃদ্ধ একটি মডেল খামার হিসেবে প্রতিষ্ঠা করার কার্যক্রম চলমান রয়েছে।