ঢাকাTuesday , 20 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মায়ের জন্য দোয়া চাইলেন পরিকল্পনামন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য দোয়া চেয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এছাড়া মা সাহারা বেগমের জন্যও দোয়া চেয়েছেন পরিকল্পনামন্ত্রী। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এই দোয়া চান।
ব্রিফিংয়ের শুরুতেই মন্ত্রী নেপালে নিহত সবার জন্য শোক প্রকাশ করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। পরে তিনি বলেন, আমি গত সাত দিন আগে আমার মাকে হারিয়েছি। আমার মায়ের বয়স হয়েছিল ১০২ বছর। আমি আপনাদের কাছে আমার মায়ের জন্যও দোয়া চাইছি তিনি যেন জান্নাতবাসী হোন।
আ হ ম মুস্তফা কামাল বলেন, এর আগে আমি আমার বাবাকে হারিয়েছি। তিনি বেঁচেছিলেন ১০৫ বছর। আমার মা এবং বাবা ভালোভাবেই পৃথিবীতে ছিলেন। আমার মা আমাকে ছোটবেলা থেকেই অনেক ভালোবাসতেন। তিনি ছিলেন খুব নরম প্রকৃতির মানুষ।