ঢাকাSunday , 18 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদলের ২ দিনের কর্মসূচি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে দুই দিনের নতুন কর্মসূচি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সংগঠনের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ এই কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির অংশ হিসেবে শনিবার দেশের সকল থানা, পৌর ও কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। রোববার দেশের সব জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় ইউনিটে একই কর্মসূচি পালন করবে সংগঠনটির নেতা-কর্মীরা।