ঢাকাFriday , 16 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্ষমতায় ফিরতে ভোট কেবলই আনুষ্ঠানিকতা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে যে জাতীয় নির্বাচন হচ্ছে তাতে আওয়ামী লীগের নিশ্চিত জয় দেখছেন ওবায়দুল কাদের। বলেছেন, টানা তিনবার আওয়ামী লীগের ক্ষমতায় আসতে নির্বাচন কেবলই একটি আনুষ্ঠানিকতা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কারণ উন্নয়ন-অর্জন করে আমাদের কর্ম দিয়ে আমরা ভয়কে জয় করে ফেলেছি। নির্বাচনে বিজয় একটা আনুষ্ঠানিকতা মাত্র।’
বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকীর আগের দিন শুক্রবার ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে দলের ত্রাণ উপকমিটির উদ্যোগে রিকশা-ভ্যান বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন কাদের। এ সময় তিনি দরিদ্রদের মধ্যে ১০০ রিক্সা-ভ্যান তুলে দেন।
কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে-অর্জনে জনগণ খুশি, কাজেই আগামী নির্বাচন নিয়ে আমাদের কোনো প্রকার সংকোচ, কোনো প্রকার ভয় নেই।’
আওয়ামী লীগের নির্বাচনী কৌশল তুলে ধরে কাদের বলেন, ‘নির্বাচনে জনগণের আস্থা অর্জনের জন্য আমরা তরুণ ভোটার, মহিলা ভোটারদের মন জয় করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছি।’
বিএনপি নির্বাচনকে ভণ্ডুল করার জন্য ষড়যন্ত্রের পথে এগোচ্ছে মন্তব্য করে কাদের বলেন, ‘দেশি-বিদেশি নানা মহলের সঙ্গে ওঠাবসা করছে, কীভাবে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে ভণ্ডুল করা যায়, এ ব্যাপারে গোপন বৈঠক করছে।’
‘তবে এবারে আমরা বিশ্বাস করি ২০১৪ সালে ৫ জানুয়ারির সেই দিন আর ফিরে আসবে না। পেট্রল বোমার রাজনীতি এই দেশের মানুষ চায় না, যারা বোমা মেরে মানুষ হত্যা করে এই দেশের মানুষ তাদের কোনোদিন গ্রহণ করবে না।’