ঢাকাFriday , 16 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ২

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে দুইজন নিহত এবং ২০ জন আহত হয়েছে। শুক্রবার সকালে দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মাসুদ আলম জানান, ঢাকা থেকে ইয়ারা ৭১ নামে বাস বনভোজনের উদ্দেশ্যে কক্সবাজার যাচ্ছিল। বাসটি ভোরে কুমিরা এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থেমে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ ধুমড়ে-মুচড়ে যায়।
বাসের দুইজন পুরুষ যাত্রী ঘটনাস্থলে নিহত এবং অপর ২০ জন আহত হয়েছে। নিহতদের নাম- পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও কাভার্টভ্যান আটক করেছে পুলিশ।