ঢাকাFriday , 16 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা মুক্তি পেলে বিএনপি দেশে অরাজকতা সৃষ্টি করবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আদালতের নির্দেশ অমান্য করে বিএনপির আইনজীবীদের আদালতে বিক্ষোভ ও হট্টগোলই প্রমাণ করে, খালেদা জিয়া মুক্তি পেলে বিএনপি দেশে অরাজকতা সৃষ্টি করবে।
শুক্রবার রাজধানীর তেজগাঁও কলেজ মিলনায়তনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বিএনপি নেত্রী জামিন না পাওয়ায় বিএনপির আইনজীবীদের আদালত প্রাঙ্গণে বিক্ষোভ সম্পূর্ণভাবেই আদালতের নির্দেশ অবমাননা। কারণ, হাইকোর্ট থেকেই নির্দেশনা আছে যে, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কোনো প্রকার বিশৃঙ্খলা কিংবা হট্টগোল করা যাবে না।
তিনি আরো বলেন, খালেদা জিয়া বঙ্গবন্ধুর হত্যাকারীদের উৎসাহ দিতে ১৫ আগস্ট কেক কাটেন। এই দিনে কেবল যে শুধু বঙ্গবন্ধু, শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে হত্যা করা হয়েছে তা নয়, এদিন ১০ বছরের শিশু শেখ রাসেল, ৪ বছরের সুকান্ত বাবুসহ অন্য শিশুকেও হত্যা করা হয়েছিল। সুতরাং এই দিনে খালেদা জিয়ার জন্মদিন না হওয়া সত্বেও তিনি যে সেই দিন কেক কাটেন, এটা আমাদের জন্য দুর্ভাগ্য।
ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু আমাদের যে সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছিলেন তার বাস্তবায়ন করছেন বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে মেধা, মূল্যবোধ ও দেশপ্রেমের সমন্বয়ে চারিত্রিক বৈশিষ্ট ফুটিয়ে তুলতে পারলে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ আমরা গড়তে পারব।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ঢাকা মহানগর শাখার সভাপতি রহমত উল্লাহ সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতিসহ অনেকে।