ঢাকাFriday , 16 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইনুর বক্তব্যের প্রতিবাদে ইসলামী আন্দোলন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেছেন, সত্যিকার ধার্মিক কখনো সন্ত্রাসী ও দুর্নীতিবাজ হতে পারে না।
শুক্রবার ইসলামী আন্দোলনের হাজারীবাগ থানার ২২ নং ওয়ার্ড শাখার সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ধর্ম ও রাজনীতি আলাদা করলেই কেবল সন্ত্রাস ও দুর্নীতি বৃদ্ধি পায়। কিন্তু হাসানুল হক ইনু এই বাস্তবতাকে বুঝতে চান না।
ইমতিয়াজ আলম বলেন, ইনুরা না বুঝে ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে আস্ফালন করছে। অথচ এ দেশে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ধুয়া তুলে, সর্বহারা ও নকশালের নামে কারা প্রথম হত্যার রাজনীতি শুরু করেছিল দেশবাসী তা ভালো করে জানেন।
তিনি আরো বলেন, আমরা মনে করি, জাফর ইকবালের উপর হামলা ও ইনুর বক্তব্য একই সূত্রে গাঁথা। ধর্ম নিয়ে, ধর্মীয় রাজনীতি নিয়ে কথা বলার আগে তাকে ইসলাম নিয়ে স্টাডি করতে হবে। ইসলামী রাজনীতি দ্বীনের অবিচ্ছেদ্য অংশ। এটার বিরোধিতা করলে ইমান থাকবে না। তাই ইসলামী রাজনীতির দিকে সকলকে এগিয়ে আসতে হবে।
ইসলামী আন্দোলনের হাজারীবাগ থানার ২২ নং ওয়ার্ড শাখার সভাপতি তোতা মিয়ার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন নগর কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান সরকার, থানা সভাপতি ডা. মুজিবুর রহমান, সেক্রেটারি আবুল হাসান।