ঢাকাThursday , 15 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে যুবদলের বিক্ষোভ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজার বিরুদ্ধে রাজধানীতে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মগবাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মালিবাগ গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন সিনিয়র সহ সভাপতি মোস্তাফা কামাল রিয়াদসহ যুবদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল শেষে যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে তাকে অন্যায়ভাবে কারাগারে নিয়েছে সরকার। জনগণ এই সাজা মানে না। তারা সারা দেশে এর প্রতিবাদ করছে।’