ঢাকাSaturday , 10 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অগ্নিকাণ্ডে মা-ছেলে নিহত

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় আগুন পুড়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা গ্রামে নিজ বাড়ির রান্নার চুল্লি থেকে অগ্নিকাণ্ড ঘটে। নিহতরা হলেন- মা মঞ্জু রানী শীল (৩৫) এবং তার ছেলে অমিত শীল (১২)। ছেলে পূর্ণিমা শীলও (১৫) অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল আলম বলেন, গভীর রাতে নিজ বাড়িতে আগুন লেগে মা ও ছেলে অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে এবং দুইজনের লাশ উদ্ধার করে। আহত কন্যা পূর্ণিমা শীলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।