ঢাকাFriday , 9 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্র-গুলিসহ ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরীর অক্সিজেন কুয়াইশ সড়কের অনন্যা আবাসিক এলাকায় নির্মাণাধীন অ্যাপোলো হাসপাতালের সামনে অভিযানে অস্ত্র, গুলি, মরিচের গুড়াসহ পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
এই সময় ছিনতাইকারীদের ব্যবহৃত প্রাইভেটকার ও মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে র‌্যাব-৭ এর পক্ষ থেকে ছিনতাইকারীদের গ্রেপ্তারের কথা জানানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শ্যুটারগান, সাত রাউন্ড গুলি, বেশ কিছু লাল মরিচের গুঁড়া উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে কুয়াইশ অক্সিজেন সড়কের অনন্যা আবাসিক এলাকার কাছে প্রাইভেটকার ও মোটরসাইকেল নিয়ে একদল ছিনতাইকারী অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে র‌্যাবের লে. কমান্ডার আশেকুর রহমানের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পাঁচ ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চান্দগাঁও থানার উত্তর মোহরার মো. মুছুবের ছেলে মো. মোর্শেদ আলম (২৮), হাটহাজারী উপজেলার পশ্চিম জোরাইলের মাহাবুবুল আলমের ছেলে মো. জাবেদ (২৮), চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উনকিলার মোশারফ হোসেনের ছেলে শামীম হোসেন (২৯), চান্দগাঁওয়ের উত্তর মোহরার নুরুল আলমের ছেলে মো. জাহেদুল আলম (৩৪) ও উত্তর মোহরার মার্শাল উকিলের বাড়ির মো. মনসুর আলমের ছেলে মো. মামুনকে (২২)।
পরে তাদের ব্যবহৃত প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় ছিনতাইকারীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে র‌্যাব।