ঢাকাWednesday , 7 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে চরমোনাই’র বার্ষিক মাহফিল শুরু

Link Copied!

বরিশাল প্রতিনিধি : ঐতিহ্যবাহী চরমোনাই মাদ্রাসা ময়দানে আজ বুধবার থেকে তিনদিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল শুরু হয়েছে।
মাহফিলে যোগদানের লক্ষে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে সড়ক ও নৌপথে মুরিদসহ কয়েক লাখ ধর্মপ্রাণ মুসলমান চরমোনাই দরবারে পৌঁছেছেন। এই কয়েক লাখ লোকের থাকার জন্য চরমোনাই মাদ্রাসা মাঠসহহ আশেপাশের এলাকায় ইতোমধ্যে ব্যাপক আয়োজন সম্পন্ন হয়েছে।
বুধবার দুপুরে চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম উদ্বোধনী বয়ানের মাধ্যমে এ মাহফিলের কার্যক্রম শুরু করেন।
শনিবার বাদ ফজর বয়ান শেষে চরমোনাইর পীর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম আখেরি মোনাজাত পরিচালনা করবেন।