ঢাকাWednesday , 7 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নানি-নাতনি নিহত

Link Copied!

ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় থ্রি-হুইলার (পাগলু) উল্টে ফজিলা (৬০) ও কবিতা (৬) নামের দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন। বুধবার বেলা সাড়ে ১১টায় পীরগঞ্জ-কাতিহার পাকা সড়কে বেগুনগাঁও নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফজিলা (৬০) ও কবিতার (৬) বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়। তারা রানীশংকৈলে শ্রমিকের কাজ করতেন। নিহতরা সম্পর্কে নানি-নাতনি বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, সকালে রানীশংকৈল থেকে যাত্রীবোঝাই একটি থ্রি-হুইলার পীরগঞ্জে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঠাকুরগাঁও পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান দুর্ঘটনায় মৃত্যুর কথা স্বীকার করে বলেন, ‘নিহত দুইজন সম্পর্কে নানি-নাতনি বলে জানা গেছে। তাদের বাসা জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়। নিহতের লাশ ময়নাতদন্ত করার জন্য বলা হয়েছে। পরবর্তীকালে তদন্ত সাপেক্ষে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।’