ঢাকাWednesday , 7 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ৯ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। উদ্ধার করা হয়েছে ৫৯১ বোতল ফেনসিডিল।
বুধবার দুপুরে এই মাদকচক্রকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ফয়সাল (২০), মো. জাকির আলম (২৮), মো. অলি (৪২), মো. সুমন (৩০), মো. নুর ইসলাম (৩৫), মো. কাশেম (৩২), কালু মীর হোসেন (৩০), মো. নুরুল ইসলাম (৩৭) ও মো. আব্দুল খালেক (২২)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে আইস ফ্যাক্টরি রোডের মাদকের আখড়া হিসেবে পরিচিত বরিশাল কলোনিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি প্লাস্টিকের বস্তা থেকে ৫৯১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই সময় নয়জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।