ঢাকাTuesday , 6 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হোলি উৎসবে কলেজছাত্র খুন : গ্রেপ্তার ৫

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাঁখারীবাজারে হোলি উৎসবে কলেজছাত্র রওনক হোসেনকে খুনের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে এ তথ্য জানানো হয়েছে। কোতোয়ালী থানা পুলিশ এই পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।
ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন এ ‍বিষয়ে বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত ১ মার্চ দুপুরে পুরান ঢাকার শাঁখারীবাজার এলাকায় হোলি উৎসবে দুর্বৃত্তরা কলেজছাত্র রওনক হোসেনকে (১৭) ডেকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান। রওনক আজিমপুর নিউ পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলো।