ঢাকাTuesday , 6 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর টেকনিক্যাল মোড়ে ট্রাকের ধাক্কায় মো. আবদুল মজিদ (৩৬) নামে ট্রাফিক পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে টেকনিক্যাল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। আবদুল মজিদের বাড়ি নওগাঁয়। তিনি মিরপুরে ভাড়া থাকতেন। দুর্ঘটনার সময় তিনি দায়িত্বরত ছিলেন।
আবদুল মজিদের সহকর্মী মনির হোসেন জানান, ভোরে মিরপুরের বাসা থেকে বের হয়ে টেকনিক্যাল আসেন। সেখানে দায়িত্ব পালনের সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সকাল পৌনে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, আবদুল মজিদের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে। এ ছাড়া ট্রাকটিও জব্দ করা হয়েছে।