ঢাকাSunday , 4 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাফর ইকবালের ওপর হামলা, জাবিতে বিক্ষোভ

Link Copied!

জাবি সংবাদদাতা : অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার নিন্দা, প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতি। রোববার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পশ্চিম পাশে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
হামলার নিন্দা জানিয়ে মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, যারা জাতি গঠন করে তাদের ওপর হামলা হয় কীভাবে। স্বাধীন বাংলায় একজন শিক্ষকের ওপর এ ধরনের হামলা কোনো শুভ সংকেত নয়। এটা মেনে নেওয়া যায় না। সরকারের প্রতি এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
সিকদার মো. জুলকারনাইনের সঞ্চালনায় মানববন্ধনে উপউপাচার্য অধ্যাপক মো. আমির হোসেন, কোষাধ্যক্ষ শেক মো. মনজুরুল হক, শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক মো. নুরুল আলম, সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদ, অধ্যাপক নাসিম আখতার হোসাইন, অধ্যাপক মো. শামছুল আলম সেলিমসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
এদিকে একই দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বামপন্থী শিক্ষক-শিক্ষর্থীরা। রোববার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষক-শিক্ষার্থী এ কর্মসূচি পালন করে।