ঢাকাSunday , 4 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কার্তিকের কাঁধে কলকাতার দায়িত্ব

Link Copied!

স্পোর্টস ডেস্ক : উইকেট রক্ষক ব্যাটসম্যান দিনেশ কার্তিক কলকাতা নাইট রাইডার্সকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরে নেতৃত্ব দেবেন।
দুইবারের চ্যাম্পিয়ন অধিনায়ক গৌতম গম্ভীরকে হারানোর পর কাকে অধিনায়ক করা হবে তা নিয়ে বেশ দ্বিধায় ছিল শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। রবিন উথাপ্পা, ক্রিস লিনের নাম শোনা গেলেও নতুন করে দলে নেওয়া কার্তিকের নাম কখনো শোনা যায়নি। এ হিসেবে অধিনায়ক বাছাইয়ে বেশ চমকই দিল কলকাতা।
এবারের নিলামে ৭ কোটি ৪০ লাখ রূপিতে কার্তিককে দলে ভেড়ায় কলকাতা। নতুন দলে প্রথমবারের মতো নাম লিখিয়ে বড় দায়িত্ব পেলেন কার্তিক। তার ডেপুটি করা হয়েছে রবিন উথাপ্পাকে। রোববার সকালে কলকাতা তাদের অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম ঘোষণা করে।
আইপিএলে এর আগে অধিনায়কত্ব না করলেও তামিল নাড়ুতে ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন কার্তিক। যেখানে তার সফলতার হার ৭২ শতাংশ। ২০০৯-১০ মৌসুমে তার হাত ধরে বিজয় হাজারে ট্রফি জেতে তামিল নাড়ু।
অধিনায়কের দায়িত্ব পেয়ে কার্তিক বলেছেন,‘কেকেআর বিগত দশ বছরে ধারাবাহিক ছিল। দলটা অনেক বড়। অধিনায়কের দায়িত্ব পেয়ে আমি খুশি। তরুণ এবং অভিজ্ঞতার মিশেলে আমরা ভালো দল। আশা করছি ভালো কিছু করতে পারব। গম্ভীর যেখানে রেখে গেছেন তার থেকে ভালো জায়গায় দলকে নিয়ে যেতে পারব।’
২০১৭ আইপিএলে গুজরাটের হয়ে খেলেছেন কার্তিক। ৩৬.১ গড়ে রান করেছেন ৩৬১। আইপিএলের ষষ্ঠ আসরে মুম্বাই ইন্ডিয়ান্সকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। ব্যাট হাতে ৫১০ রান আর ১৪ ডিসমিসাল করেছিলেন। এছাড়া কিংস ইলাভেন পাঞ্জাব ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েও খেলেছেন ডানহাতি ব্যাটসম্যান।
আইপিএলে ১৫২ ম্যাচে ১২৫.৯৪ স্ট্রাইক রেটে ২ হাজার ৯০৩ রান করেছেন ৩২ বছর বয়সি এ ক্রিকেটার। সব মিলিয়ে ২২৮ টি-টোয়েন্টি ম্যাচে তার রান ৪ হাজার ৪৪১। ভারতের হয়ে খেলেছেন ১৪টি আন্তর্জাতিক ম্যাচ। কলকাতার প্রথম ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৮ এপ্রিল।