ঢাকাSunday , 4 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এখনো ‘সিঙ্গেল’ কেন জানালেন সালমান

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের ‘লাভারবয়’খ্যাত অভিনেতা সালমান খান। সোমি আলি, সঙ্গীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ কিংবা ইউলিয়া ভান্তুর এ অভিনেতার প্রেমিকার তালিকাটা মোটেও ছোট নয়। কিন্তু বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়ায়নি কোনো সম্পর্কই।
এদিকে বয়সের দিক থেকে হাফ সেঞ্চুরি পেরিয়েছেন এ তারকা। তবে এখনো ‘ব্যাচেলার’ তকটা ঘোচাতে পারেননি তিনি। সালমানের বিয়ে নিয়ে আলোচনা নতুন নয়। এর আগে অনেকবারই তার বিয়ে ও বাগদানের গুঞ্জন শোনা গেছে। কিন্তু শেষ পর্যন্ত কোনোটিরই সত্যতা মেলেনি।
বিয়ে নিয়ে প্রায়ই প্রশ্নের মুখে পড়তে হয় এ অভিনেতাকে। নানাভাবে এর জবাবও দিয়েছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আবারো এই প্রশ্নের মুখে পড়েন সালমান। তিনি বলেন, ‘বিয়ে এখন অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কাউকে বিয়ে করতে লাখ লাখ কোটি কোটি অর্থ খরচ করতে হয়। আমার এই সামর্থ্য নেই। এ কারণেই আমি এখনো সিঙ্গেল।’