ঢাকাSaturday , 3 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হচ্ছেন কামাল হোসেন

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : ৭ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হতে যাচ্ছেন শেখ কামাল হোসেন।| মেয়র পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী শেখ কামাল হোসেন। ফলে তিনি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হতে যাচ্ছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মুন্সী ওহিদুজ্জামান বলেন, মেয়র নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল বৃহস্পতিবার। একমাত্র প্রার্থী হিসেবে শেখ কামাল হোসেন মনোনয়নপত্র জমা দেন। আগামী ৪ মার্চ মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হবে। এতে তার মনোনয়নপত্র সঠিক হলে বিধি অনুযায়ী শেখ কামাল হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত ঘোষণা করা এখন সময়ের ব্যাপার মাত্র।
পৌরসভার পশ্চিমপার গ্রামের বাসিন্দা ঠিকাদার শেখ কামাল হোসেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ১৯৯৭ সালে পৌরসভাটি গঠনের পর প্রথম মেয়র নির্বাচিত হন তিনি। শেখ কামাল হোসেন বলেন, কোটালীপাড়াকে পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা করার চেষ্টা করব। নাগরিক সেবা ও সুবিধা বাড়িয়ে কোটালীপাড়াকে মুক্তিযুদ্ধের চেতনায়, বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলব।