ঢাকাSaturday , 3 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে গাড়ি চাপায় নিহত ১

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি চাপায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার ভোরে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করে হাইওয়ে পুলিশ। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৪০ বছর। নিহত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী বলে ধারণা করছে পুলিশ।
সালনা-কোনাবাড়ি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বাসু দেব সিনহা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মৌচাক এলাকায় অজ্ঞাত গাড়ি চাপায় ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে ভোর ৬টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।