ঢাকাFriday , 2 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে কবি সুকান্ত মেলা চলছে

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া শুরু হয়েছে চার দিনব্যাপী কিশোর কবি সুকান্ত মেলা। মেলা উপলক্ষে উপজেলাব্যাপী বইছে উৎসবের আমেজ। নবরুপে সেজেছে কবির বাড়ি ও আশেপাশের এলাকা। ১৫ আগস্ট কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন হলেও শোকের মাস হওয়ায় কয়েক মাস আগেই উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবির পৈত্রিক ভিটায় সুকান্ত মেলার আয়োজন করে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন করে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। পরে কবির জন্ম পরিক্রমা নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিলাল হোসেনের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, কোটালীপাড়া উপজেলা চেয়ার‌ম্যান মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী সরকার, কোটালীপাড়া কবি সুকান্ত সেবা সংঘের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সরদার বক্তব্য রাখেন।
মেলা দেখতে কবি ভক্ত, সাংস্কৃতিপ্রেমী আর এলাকাবাসী কবি সুকান্তের পৈত্রিক ভিটায় উপস্থিত হয়ে করে তুলেছেন প্রাণবন্ত। প্রতিদিন মেলা উপলক্ষে প্রতিষ্ঠিত সুকান্ত মঞ্চে শিল্পকলা একাডেমি, উদীচী শিল্পী গোষ্ঠীসহ ভারত থেকে আগত শিল্পীরা পরিবেশন করছেন গান ও নাচ। কবির পৈত্রিক ভিটার পাশে বসা এ মেলায় মিষ্টি, খেলাসহ দেশি পণ্যের নানা দোকান ও নগর দোলা, সার্কাস বসেছে। দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে কবির বাড়িটির উন্নয়নসহ গবেষণাগার ও পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়েছে উপজেলাবাসী।
গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার জানান, কবি সুকান্তের পৈত্রিক ভিটার যে জমি আছে, এখানে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী রোববার পর্যন্ত।