ঢাকাThursday , 1 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাশিমপুর কারাগারের এক হাজতির মৃত্যু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ মো. রবিউল নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। নিহত রবিউল কুমিল্লার মেঘনা থানার মাইকারচর এলাকার আবুল খালেকের ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ডেপুটি জেলার মো. মাসুদ হোসেন জানান, রবিউল মাদক মামলার হাজতি হিসেবে এ কারগারে বন্দি ছিলেন। তিনি যক্ষ্মা রোগে ভুগছিলেন এবং কারা হাসপাতালে ভর্তি ছিলেন। তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে তাকে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৩টা ৫০ মিনিটের দিকে তিনি মারা যান।