ঢাকাThursday , 1 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাসচালকের ব্যাগে কোটি টাকার হেরোইন!

Link Copied!

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের সলঙ্গায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালনাকালে চালকের ব্যাগে মিলল কোটি টাকার হেরোইন। ঘটনায় বাসচালক মো. ডালিমকে (৩৫) কে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী।
ওসি আব্দুল কাদের জিলানী জানান, গতকাল বুধবার রাতে হাটিকুমরুল গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে বাস তল্লাশি করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসের চালকের ব্যাগ থেকে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়।যার মূল্য প্রায় এক কোটি টাকা।এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। বাসচালক ডালিম পুলিশ হেফাজতে রয়েছে।
আটক বাসচালক ডালিম চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনূরা বাজার স্টেশন এলাকার মো. শুকুর আলীর ছেলে।