ঢাকাThursday , 1 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর ও ভাটারা থানা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নাজমুল হোসেন রুদ্র (৩০) ও রুমন নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার মধ্য রাতে এসব দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিক্যকাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক বাবুল মিয়া জানান, রাত ১টার দিকে বনানী এলাকা থেকে মোটরসাইকেলে করে মিরপুরের বাসায় ফিরচ্ছিলেন নাজমুল ও তার বন্ধু আমিনুল। এ সময় কালশি এলাকায় এলে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুজনই ছিটকে সড়কে পড়ে যান। এতে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেক নিয়ে আসলে রাত ৩টায় চিকিৎসাধীন অবস্থায় নাজমুল মারা যান।
তিনি জানান, নাজমুল বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ইন্টার্নি করছিলেন।
বাবুল মিয়া জানান, রাতে রাজধানীর ভাটারা থানার নতুনবাজার এলাকায় একটি মিক্সচার মেশিন (ঢালাইয়ের কাজে ব্যবহৃত যন্ত্র) গাড়ির ধাক্কায় রুমন নামে এক চা-বিক্রেতা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে রুমনের মৃত্যু হয়। রুমন ওই এলাকায় থাকতেন।