ঢাকাWednesday , 28 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব‌রিশা‌ল সি‌টি ক‌রপোরেশনের প‌রিচ্ছন্নতাকর্মীর লাশ উদ্ধার

Link Copied!

ব‌রিশাল প্রতিনিধি : ব‌রিশাল নগরীর কাউনিয়া এলাকার পুকুর থে‌কে সি‌টি ক‌রপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী মো. হা‌নিফ ঘরামীর লাশ উদ্ধার ক‌রেছে পু‌লিশ। বুধবার সকাল ১০টায় কাউ‌নিয়া বাগানবা‌ড়ি থে‌কে লাশ উদ্ধার করা হয়। নিহত হা‌নিফ কাউনিয়া থানার বউ বাজার এলাকার হা‌সেম ঘরামীর ছে‌লে।
কাউনিয়া থানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, ওই এলাকায় নতুন এক‌টি ঢালাই রাস্তা নির্মাণ করা হয়। সকা‌লে তিনি ওই রাস্তায় সাবমার‌সিবেল দিয়ে পা‌নি দি‌চ্ছিলেন। এ সময় বিদ্যুৎষ্পৃষ্ট হ‌য়ে তিনি মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে। মরদেহ ময়নাতদ‌ন্তের জন্য শেবা‌চিম হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।