ঢাকাWednesday , 28 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

Link Copied!

lawলক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী মো. শাহীন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া রায়ে তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়। বুধবার সকালে লক্ষ্মীপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক ড. আবুল কাশেম এই রায় দেন। সাজাপ্রাপ্ত শাহীন মিয়া রামগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামের মৃত আক্কাস হেকিমের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর রাতে পারিবারিক কলহের জের ধরে শাহীন তার স্ত্রী শিখা আক্তারকে মারধর করেন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করলে ১৫ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় ১৮ সেপ্টেম্বর নিহত শিখা আক্তারের বাবা মো. সিরাজ উল্যাহ বাদী হয়ে মো. শাহীন মিয়াকে আসামি করে আদলতে মামলা করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় দেন।
লক্ষ্মীপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।