চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাই উপজেলার ছোট কমলদহ এলাকায় তেলবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাকচালক ফেনী সদরের বাসিন্দা মো. আবুল কাসেম ও সিকিউরিটি গার্ড মো. কাসেম (৫০)।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ছোট কমলদহ এলাকায় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত এবং তিনজন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যায়। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

