ঢাকাMonday , 26 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাড়ে ১৫ লাখ টাকাসহ হুন্ডি ব্যবসায়ী আটক

Link Copied!

যশোর প্রতিনিধি : যশোরের সাদীপুর সীমান্ত থেকে সাদেক আলী (২১) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। এ সময় তার কাছ থেকে সাড়ে ১৫ লাখ টাকা জব্দ করা হয়। সোমবার সকালে সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক সাদেক শার্শার নামাজ গ্রামের মিজানুর রহমানের ছেলে।
ভারত থেকে পাচার হয়ে আসার পর যশোরের সাদীপুর সীমান্ত থেকে বাংলাদেশি সাড়ে ১৫ লাখ ওই হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক সাদেক বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের মিজানুর রহমানের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারত সীমান্ত পার হয়ে বিপুল পরিমাণ হুন্ডির টাকা নিয়ে এক হুন্ডি ব্যবসায়ী বাংলাদেশে প্রবেশের খবর জানতে পারেন। পরে বেনাপোল চেকপোস্ট আইসিপির টহল কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাবের নেতৃত্বে অভিযান চালিয়ে সাদেককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে শরীরের বিভিন্ন স্থানে বিশেষভাবে লুকিয়ে রাখা সাড়ে ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টাকাসহ মানি লন্ডারিং আইনে মামলা দিয়ে সাদেককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।