ঢাকাMonday , 26 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫ দফা দাবিতে টাঙ্গাইলে পরিবহন ধর্মঘট চলছে

Link Copied!

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে পাঁচ দফা দাবিতে জেলা বাস-কোচ-মিনিবাস মালিক সমিতি ও বাস-কোচ-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ডাকা পরিবহন ধর্মঘট চলছে। সোমবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই ধর্মঘট সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি দুপুরে টাঙ্গাইল জেলা বাস-কোচ-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ সংবাদ সম্মেলনে এ ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।
সেই সংবাদ সম্মেলনে গত ১২ ফেব্রুয়ারি রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলরত ধলেশ্বরী সার্ভিসের (ঢাকা-মেট্রো-ব-১১-৬৪৪৬) ইনসাফ পরিবহনের বাসে ডাকাতি ও চালক মো. শাহজাহান মিয়াকে হত্যার ঘটনায় জড়িতদের সাত দিনের মধ্যে গ্রেপ্তার, গোড়াই হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জসহ সব কর্মকর্তাকে প্রত্যাহার, সড়ক-মহাসড়কে অবৈধ যান সিএনজি-করিমন-নছিমন বন্ধ, গাড়িতে পুলিশের চাঁদাবাজি ও অন্যায়ভাবে রাস্তায় হয়রানি বন্ধ, রাস্তায় ডাকাতি বন্ধসহ যাত্রীদের সার্বিক নিরাপত্তা প্রদানসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সাত দিনের আল্টিমেটাম দেওয়া হয়। গতকাল রোববার আল্টিমেটামের সাত দিন শেষ হলে প্রশাসনের পক্ষ থেকে বাসে ডাকাতির ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার ছাড়া আর কোনো দাবি বাস্তবায়ন না করায় এই ধর্মঘট শুরু করেছে বাস-কোচ-মিনিবাস মালিক ও শ্রমিক ইউনিয়ন।
এই ধর্মঘটের ফলে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টাঙ্গাইল জেলা বাস-কোচ-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত সব বাস-কোচ বা মিনিবাস চলাচল বন্ধ থাকবে।