ঢাকাSunday , 25 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাপড়ের ব্যাগে তরুণীর লাশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আশকোনা হাজী ক্যাম্পসংলগ্ন রেল লাইনের পাশ থেকে কাপড়ের ব্যাগ থেকে অজ্ঞাত তরুণীর (১৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
রোববার সকালে জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন ফারুক বলেন, আশকোনা হাজী ক্যাম্পসংলগ্ন রেল লাইনের পাশ থেকে একটি কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগ খুলে ওই তরুণীর লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, অন্য কোনো জায়গায় তাকে হত্যা করে এখানে লাশ ফেলে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।