ঢাকাSunday , 25 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ঠিকাদারকে গুলি করে হত্যা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীতে কাজী নাসির কাজী (৪৫) নামে এক ঠিকাদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানায়, সকালে নাসির কাজী দক্ষিণ মহাখালীর একটি মসজিদে টাইলসের কাজ করাচ্ছিলেন। হঠাৎ দুই যুবক এসে কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। বনানী থানার ডিউটি অফিসার মোহাম্মদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জড়িতদের আটকে চেষ্টা চলছে।