ঢাকাSunday , 25 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুরান ঢাকায় দেয়াল ধসে আহত ২

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার চকবাজারে হরনাথ ঘোষ রোডে একটি ভবনের দেয়াল ধসে দুইজন আহত হয়েছেন।আহতরা হলেন-সারোয়ার হোসেন (৩০) ও সবুজ মিয়া (৪০)। সারোয়ার হোসেন টেইলার মাস্টার আর সবুজ মিয়া রিকশাচালক।
শনিবার রাত সোয়া ১০টার দিকে ভবনের দেয়ালটি ধসে পড়ে। পুরনো ওই ভবনটি ভেঙে ফেলার কাজ চলছিল। দেয়াল ধসে দুজন আহত হয়েছেন। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে একটি হলুদ ট্যাক্সি ক্যাব। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও র‌্যাব সেখানে উদ্ধার অভিযান চালায়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, খবর পেয়ে প্রথমে ফায়র সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান আতাউর রহমান।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, বাড়ি ভাঙার সময় কোনো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেনি। এ জন্য দুর্ঘটনা ঘটেছে।