ঢাকাSaturday , 24 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইয়াবাসহ মাদক চোরাচালানি গ্রেপ্তার

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা শহরে অভিযান চালিয়ে এক মাদক চোরাচালানিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার সকালে নোয়াখালী পৌরসভার ১নং ওয়ার্ডের জেলাখানা এলাকা থেকে সবুজ মাহমুদকে (৩০) গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সবুজ মাহমুদ নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ছাদুল্লাপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে।
নোয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আবুল খায়ের জানান, সকালে গোপন সংবাদেরভিত্তিতে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সবুজ মাহমুদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।