ঢাকাSaturday , 24 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ৩

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন। শুক্রবার রাত দেড়টার দিকে ইকুরিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-চালক চান মিয়া (৩৮), ফালান মিয়া (২৫),আফজাল হোসেন (২৮)।
দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া বাসস্ট্যান্ড থেকে এক নারীসহ চার যাত্রী একটি অটোরিকশায় ওঠেন। তারা রাজধানীর পোস্তাগোলায় যাচ্ছিলেন। ইকুরিয়া বাসস্ট্যান্ডে একটি ট্রাক ওই অটোরিকশাটিকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। আহত হন আরো দুইজন। এর মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া পর একজন মারা যান। ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।