ঢাকাWednesday , 21 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক ট্রাক ভেজাল সার আটক

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ থেকে খুলনায় পাচারের সময় এক ট্রাক ভেজাল সার আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে সদর উপজেলার ঘোনাপাড়া থেকে ট্রাক আটক করা হয়। এ সময় ভেজাল সার ভর্তি আরেকটি ট্রাক পালিয়ে যায়।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক জানান, গোপালগঞ্জের জয় বীজ ভাণ্ডারের ভেজাল সার তৈরির কারখানা থেকে দুই ট্রাক সার খুলনায় পাচার হবে- এমন গোপন সংবাদ দেয় কৃষি বিভাগ। পরে ঘোনাপাড়ায় ব্যাড়িকেড দিয়ে একটি ট্রাক আটক করতে পারলেও অপরটি পালিয়ে যায়। পরে পুলিশ নীলারমাঠের রাস্তার পাশ থেকে অর্ধশতাধিক বস্তা ভেজাল সার উদ্ধার করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এর আগে মঙ্গলবার বিকেলে শহরের পাচুড়িয়া বাজারের জয় বীজ ভাণ্ডার থেকে বিপুল পরিমাণ ভেজাল সার, প্যাকেট ও সার তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এতে ভ্রাম্যমাণ আদালত দোকানের কর্মচারী শওকত শিকদারকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। উদ্ধারকৃত নকল সার, সারের প্যাকেট এবং তৈরির সরঞ্জাম পুড়িয়ে ফেলা হয়।