ঢাকাWednesday , 21 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জেলা যুবদল নেতা গ্রেপ্তার

Link Copied!

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আলামিন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার বেলা সোয়া ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের ইবি রোডস্থ পুরাতন শহীদ মিনার চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার যুবদল নেতা আলামিনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া, নাশকতা ও অগ্নিসংযোগের অভিযোগে আটটি মামলা রয়েছে। এর মধ্যে একটিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় তাকে গ্রেপ্তার করা রয়েছে। আদালতের মাধ্যমে আলামিনকে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।