ঢাকাWednesday , 21 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

Link Copied!

সিলেট প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত আব্দুর রব মিয়া (৩৮) মারা গেছেন। বুধবার সকালে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। সোমবার প্রতিপক্ষের লোকজনের হামলায় তিনি আহত হন।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রব মিয়া উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ভোমরাকুল তিলকপুর গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, নিহত আব্দুর রব মিয়ার সঙ্গে চাচাত ভাই আশিক মিয়ার জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে আদালতে মামলাও হয়। সম্প্রতি মামলার রায় আব্দুর রবের পক্ষে যাওয়ায় তিনি জমির দখল নিতে গিয়েছিলেন। তখন হামলার শিকার হন।