ঢাকাTuesday , 20 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় খন্দকার নজরুল ইসলাম বাবুল (৫৫) নামের এক স্কুল শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে করতোয়া নদীর গাড়াদহ ব্রিজের রেলিং থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নজরুল ইসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নলসোন্দা গ্রামের হাজী খন্দকার নজাবত আলীর ছেলে। তিনি শাহজাদপুর উপজেলার মাকড়কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাজা গোলাম কিবরিয়া স্থানীয়দের বরাত দিয়ে জানান, গত রোববার থেকেই তিনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার ভোরে গাড়াদহ ব্রিজের রেলিংয়ে শিক্ষক নজরুলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। লাশ উদ্ধারের পর তার পকেটে একটি নোটবুক পাওয়া গেছে। সেখানে ঋণের দায়ে তিনি আত্মহত্যা করেছেন বলে উল্লেখ রয়েছে।
গোলাম কিবরিয়া বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে প্রকৃত ঘটনা জানা যাবে।