ঢাকাTuesday , 20 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪

Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। এতে দুইজন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রামগোপালপুর এলাকায় শ্যামল ছায়া পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চার যাত্রী মারা যায়।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহাম্মেদ এই তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- জহিরুল ইসলাম (৩৫), তরিকুল ইসলাম (৩৫), হারুন (৪৫) ও এনায়েতুজ জামান হিরু (২৫)।
গুরুতর অবস্থায় দুইজনকে ময়মসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- স্কুলছাত্র হারুণ অর রশিদ মিয়া ও সৌদি প্রবাসি নুরুজ্জামান রুবায়েত।