ঢাকাMonday , 19 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বালুবোঝাই ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন-মামুন আহমেদ (২৮)ও মসউদ আলী (২৫)। সকাল সাড়ে ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের সুরাবই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ফারুক আহমেদ বলেন, সুরাবই এলাকায় বালুবোঝাই ঢাকাগামী ট্রাকের সঙ্গে সিলেটগামী প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক মামুন আহমেদ নিহত হন। আহত হন মসউদ আলী নামে আরো একজন। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রাইভেটকার চালক সিলেট সদরের কদমতলী মসজিদ কলোনীর বাসিন্দা নূরু মিয়ার ছেলে মামুন আহমেদ। ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডের শিপি এলাকার আব্দুল আলীমের ছেলে মসউদ আলী
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে। ট্রাক চালক পলাতক রয়েছেন।