ঢাকাSunday , 18 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাড্ডায় ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নুরুল ইসলাম ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। রোববার ভোরে তার লাশ ময়নাতদন্তের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে নেওয়া হয়েছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, ‘ভোর রাতে বাড্ডা এলাকায় ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধে নুরুল ইসলাম নিহত হয়। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে দেওয়া হবে। তার শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে।’
বাড্ডা থানা পুলিশ জানায়, শনিবার মেরুল বাড্ডার মাছের আড়তে বাদশা নামে একজনকে গুলি করার সময় নুরুল ইসলামকে ধরে ফেলে লোকজন। সে নভেম্বরে বনানীতে এক জনশক্তি রপ্তানিকারক খুনেও জড়িত।