ঢাকাSaturday , 17 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান, নোয়াখালী পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফজল আহমেদ ও যুবদলকর্মী রবিউল ইসলাম।
জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান জানান, শনিবার নোয়াখালী প্রেসক্লাব চত্বরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করে বিএনপি। গণস্বাক্ষর কর্মসূচিতে আসার পথে জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান, ফজল ও রবিউলকে গ্রেপ্তার করেছে সুধারাম মডেল থানা পুলিশ।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, থানায় মামলা থাকায় জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।