ঢাকাSaturday , 17 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে। ঢাকা-জয়দেবপুর রেললাইনে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম রেল স্টেশনে শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার পরনে কালো রংয়ের জিন্স প্যান্ট, লাল গেঞ্জি ও আকাশি-সাদা রংয়ের চেক ফুল শাট রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) এস এম রকিবুল হক জানান, সকালে ধীরাশ্রম রেলস্টেশনে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।