ঢাকাFriday , 16 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাহেন্দ্র চাপায় যুবক নিহত

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলায় মাহেন্দ্রের চাপায় যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম সুমন মন্ডল (১৯)। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে টুঙ্গীপাড়া-বন্যাবাড়ী সড়কের বালারগাতীতে এই দুর্ঘটনা ঘটে। সুমন টুঙ্গীপাড়া উপজেলার বন্যাবাড়ী গ্রামের অধির মন্ডলের ছেলে।
টুঙ্গীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানান, দুপুরে সুমন সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় দ্রুতগামী শ্যালো মেশিনচালিত ভ্যান বা মাহেন্দ্র তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মাহেন্দ্র চালককে আটক করেছে পুলিশ।