ঢাকাFriday , 16 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ডে ব্যাপক্ষ ক্ষয়ক্ষতি

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন কর্নেল হাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে।
শুক্রবার সকালে সৃষ্ট এই অগ্নিকাণ্ডে মার্কেটের অর্ধশতাধিক দোকান ও পাশের কয়েকটি বাড়িঘর পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের চারটি ইউনিটের আটটি গাড়ি দুই ঘণ্টার বেশি চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তা সরোয়ার জাহান জানান, সকাল সাড়ে ৮টার দিকে ফার্নিচারের কারখানায় আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কর্নেল হাট, আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশন থেকে আটটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনের ভয়াবহতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কর্মীদের বেগ পেতে হয়।
তিনি জানান, দুই ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে অর্ধশতাধিক দোকান, কাঁচা ও সেমিপাকা ঘর পুড়ে বহু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।